ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। এজন্য আজ বৃহস্পতিবার বেলা ১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। ৭ জুলাই রবিবার বেলা ১টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জুলাই নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৯৭৩’র অধ্যাদেশ অনুযায়ী এ নির্বাচনে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করবেন বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৮০০’র বেশি শিক্ষক ভোটার।
