ছিনতাইকারীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, রাজধানীতে ছিনতাই করে কেউ পার পাবে না। তাকে যেভাবেই হোক গ্রেফতার করা হবে। সে আইনের বাইরে থাকতে পারবে না। তিনি বলেন, আমাদের দেশে অস্ত্র নিয়ে ছিনতাই করা কোন নতুন ঘটনা নয়। সাম্প্রতিক সময় অনেক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সম্প্রতি ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ে গুরুতর আহত হন পুলিশ সদস্য আবদুল আজিজ। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ কমিশনার বুধবার তাকে দেখতে হাসপাতালে যান।
