বিমানবন্দরে জাল ভিসাসহ আটক ৫

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২১:৫৫
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে জাল ভিসাসহ ৫ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মো. জামাল, লিটন, জসিমউদ্দিন, আব্দুল কাদের সৈকত ও বশিরউদ্দিন। এপিবিএনের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, ফকিরাপুল এলাকার একটি দালাল চক্রের কাছ থেকে তারা ভিসা কিনেছেন। সকালে হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে তাদের মোজাম্বিক যাওয়ার কথা ছিল।