আলফাডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২২:০৫
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ২০১৩ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২ শিক্ষার্থীকে উপজেলার ৬টি প্রতিষ্ঠানে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া সংবর্ধিত করলেন। বুধবার আলফাডাঙ্গা এ জেড পাইলট উচ্চ বিদ্যালয়ে ২ জন, নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ১ জন, জাটিগ্রাম উচ্চ বিদ্যালয়ে ২ জন, কামারগ্রাম কাঞ্চন একাডেমীর ৪ জন, বানা উচ্চ বিদ্যালয়ে ২ জন ও হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে ১ জনসহ মোট ১২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও নগদ ২ হাজার টাকা করে প্রদান করেন। এছাড়া তিনি বানা উচ্চ বিদ্যালয়ের এক গরিব অসহায় মেধাবী ছাত্রের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন। মোশাররফ হেসেন মুশা মিয়া তার বক্তব্যে আগামীতে গরিব মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন।