চ্যানেল ২৪ ও আরটিভি কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২২:০৬
চ্যানেল ২৪ ও আরটিভি কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। আজ সকাল ১০টায় খেলাটি অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার প্রথম সেমিফাইনালে চ্যানেল ২৪ ট্রাইব্রেকারে ৩-০ গোলে চ্যানেল আইকে হারিয়ে ফাইনালে উঠে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র ছিল। চ্যানেল ২৪ এর গোলরক্ষক হিরন খান ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান। দ্বিতীয় সেমিফাইনালেও নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। পরবর্তীতে পেনাল্টি শুট আউটে আরটিভি ৫-৪ গোলে ডেইলী স্টারকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ম্যান অফ দ্য ম্যাচ হন বিজয়ী দলের আনোয়ার হক। সাবেক জাতীয় ফুটবল তারকা আশরাফউদ্দিন আহমেদ চুন্নু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারগুলো তুলে দেন। বিএসজেএ’র সভাপতি এ টি এম সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান শামীম ও বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা মামুন এ সময় উপস্থিত ছিলেন। -খবর বিজ্ঞপ্তি’র