শোক সংবাদ

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২২:০৬
আ: রশিদ সরদার ঝালকাঠি সার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আঃ রশিদ সরদার (৭৪) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৮ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। বুধবার জানাযা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আমেনা বেগম ঢাকার তেজগাঁওস্থ রেমো কেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এম মান্নানের মা আমেনা বেগম (৯১) গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজেউন)। তাকে তামাই কেন্দ্রিয় কবরস্থানে নামাজে জানাযা শেষে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৬ পুত্র ও ২ মেয়ে রেখে গেছেন। আবু লায়েস তোতা খান চাটমোহর পৌরসদরের মাস্টারপাড়ার বাসিন্দা মরহুম মকছেদ খানের ছেলে অবসরপ্রাপ্ত কাস্টমস্ কর্মকর্তা আবু লায়েস খান ওরফে তোতা খান মঙ্গলবার ঢাকার সিদ্ধেশ্বরীর বাসভবনে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার চাটমোহর শাহী মসজিদে নামাজে জানাযা শেষে শাহী কবরস্থানে তাকে দাফন করা হয়।