কবি আবদুল লতিফ ভুঁইয়া
আজ ৪ জুলাই ফরিদপুরের বিশিষ্ট সাহিত্যিক, সমাজসেবক, লেখক কবি আবদুল লতিফ ভুঁইয়ার ৮ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ এতিমদের মাঝে খাদ্য বিতরণ, আগামীকাল শুক্রবার বাদআছর মরহুমের বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিল, কবি লতিফ ভুঁইয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে স্থানীয় কোহিনূর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। সকল অনুষ্ঠানে আত্মীয়-স্বজন ও সুভাকাঙ্ক্ষিদের উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
