খালেদা জিয়া-পংকজ শরণ বৈঠক আজ

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২২:৪১
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন। আজ বৃহস্পতিবার রাত ৮টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তিনি সাক্ষাত্ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে গতকাল বুধবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হুসাইন মুলতুগলো। সন্ধ্যা সাড়ে ৭টায় খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এ সাক্ষাত্ হয়।