ব্রিটিশ রাজপরিবারে কন্যা শিশু আসছে!

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২২:৪৩
ব্রিটিশি রাজপরিবারে এ মাসেই নতুন অতিথি আসছে। নতুন এই অতিথিকে নিয়ে আগ্রহের শেষ সেই। সে দেখতে কেমন হবে বা সে ছেলে না মেয়ে হবে তা জানতে উদগ্রীব অনেকেই। এ বিষয়ে ব্রিটিশ রাজ পরিবারের পক্ষ থেকে কিছুই না বলা হলেও বিশেষজ্ঞরা বসে নেই। যে সব বিষয় শিশুর লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে সে সব বিষয় বিশ্লেষণ করে একজন বিশেষজ্ঞ বলেছেন, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি। খবর সিএনএনের। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেটারের বায়োসয়েন্স ও অ্যানিমেল বিহেভিয়ার প্রোগ্রামের পরিচালক ফিউনা মেথিউস বলেন, ছেলে বা মেয়ে হওয়ার সম্ভাবনা সমান, উইলিয়মি ও কেটের ক্ষেত্রে মেয়ের দিকে পাল্লা সামান্য বেশি। মেথিউস ও তার সহকর্মীরা সমীক্ষায় দেখতে পেয়েছেন, শিশুর লিঙ্গ কি হবে তা পুরোপুরি নির্বিচার নয়। এ কারণেই বিশ্বজুড়ে প্রতিদিন মেয়ের চেয়ে ছেলেই বেশি জন্মলাভ করে। প্রতিদিন ১০৫-১০৬টি ছেলের বিপরীতে ১০০টি মেয়ে শিশুর জন্ম হয়। সন্তান ধারনের আগে বেশি ক্যালরি গ্রহণ করলে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্যদিকে যে সব পেশায় চাপ বেশি পিতামাতা সেই পেশায় থাকলে তাদের মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে সব সময় এটি নিশ্চিত করে বলা যায় না।