আজ বৃহস্পতিবার সকাল থেকে খুলনা বিভাগের সকল জেলায় ঢাকাগামী বাস-ট্রাক ৪৮ ঘন্টার ধর্মঘট আহবান করছে। বিভিন্ন ফেরিঘাটে বাস ও ট্রাক ড্রাইভারদের ওপর নির্যাতন, ফেরি পারাপারে বড় অংকের টাকা দাবি, হাইওয়ে পুলিশ কর্তৃক চালকদের নিরাপত্তা প্রদান ইত্যাদি দাবিতে ধর্মঘট ডাকা হয়। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু গতকাল বুধবার সন্ধ্যায় এ ধর্মঘটের ঘোষণা দেন। এর আগে গত ১ জুলাই সংবাদ সম্মেলনে ফেডারেশনের পক্ষ থেকে বুধবারের মধ্যে তাদের দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক করেও কোন ফল হয়নি।
