ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা বাজারের পাশ খেকে গতকাল বুধবার ভোরে একটি কাটা রাইফেল ও ছয় রাউন্ড গুলিসহ চার চরমপন্থিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ঝিনাইদহ শহরের হামদহ এলাকার রজব আলীর ছেলে কামরুল ইসলাম (২৪), আবুল কাশেমের ছেলে জসিমউদ্দীন (২৫), জাহিদুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৪) ও ফিরোজ আহমেদের ছেলে মোহাম্মদ হিরণ (২৪)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ভোর চারটার দিকে গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজের ক্যাডার বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
