৫ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ২১ আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৫ শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশি জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বুধ। আপনার শুভসংখ্যা: ২ ও ৬। শুভবার: সোম ও বুধবার। শুভরত্ন:মুক্তা ও পন্না।
প্রকৃতিগতভাবে আপনি: অত্যন্ত অনুভূতিপ্রবণ। পরিবেশ ও পরিচিতরা আপনাকে প্রভাবিত করে গভীরভাবে। নিজের যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে। আপনি মেধাবী। বুদ্ধিবৃত্তিক আকর্ষণের প্রতি রয়েছে গভীর আকর্ষণ। তবে আপনি কিছুটা চরমপন্থী। নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য একগুয়ে হয়ে উঠতে পারেন। ভ্রমণের প্রতি থাকবে আপনার প্রবল ঝোঁক। কৌশল ও ডিপ্লোম্যাসী আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:সিসিল রোডস, হাবার্ট স্পেনসার, সমাজতাত্ত্বিক রবার্ট মার্টন, রসায়নবিদ জন নর্থরোপ। বিজ্ঞানী উইলিয়াম রেনকিন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ কাজকর্মে চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য ক্লান্তি বোধ করবেন। অপ্রত্যাশিত কোন কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। ঝগড়া-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রবাস আনন্দদায়ক হতে পাবে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ শরীরর ভালো যাবে না। সর্দি, কাশীতে ভুগতে পারেন। গলা ব্যথা অথবা টনশিলাইটিস সম্পর্কে সতর্ক থাকলে ভালো করবেন। সঙ্গ দোষে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। প্রাপ্তি বিলম্বিত হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। নতুন বিনিযোগ, ফলপ্রসূ হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। বহু ও সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ শরীর ভালো যাবে না। শরীর সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। কোন কারণে মানসিক অশান্তি দেখা দিতে পারে। উদ্বেগ-উত্কণ্ঠা পরিহার করে চলুন। আজ গুরুত্বপূর্ণ কোন কাজে হাত না দিলেই ভালো করবেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে। কাজ-কর্ম অবহেলা করা ঠিক হবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। দায়িত্ব বৃদ্ধি পাবার সম্ভাবনা আছে। পারিবারিক ক্ষেত্রে দুশ্চিন্তা দেখা দিতে পারে। হতাশ হবার কিছু নেই। কোন কারণে অধৈর্য হওয়া ঠিক হবে না।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস করা ঠিক হবে না। মাত্রাতিরিক্ত বিশ্বাসের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। পূর্ব পরিকল্পনা কিছু থাকলে তা এগিয়ে নেয়ার চেষ্টা করুন। পত্রযোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কোন বন্ধুর দ্বারা আজ ক্ষতি হবার আশংকা আছে। পেশাজীবীদের জন্য আজ দিনটি শুভ। চঞ্চলতা পরিহার করুন। চঞ্চলতার জন্য অগ্রগতি ব্যাহত হবে। চিকিত্সকদের সুনাম ও মর্যাদা বৃদ্ধি যোগ আছে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ স্বামী বা স্ত্রীর জন্য দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি আজ খুব একটা ভালো নাও যেতে পারে। কোন ধরনের মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। কোন শুভানুধ্যায়ীর মৃত্যুতে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। অংশীদারী ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ নানা কারণে দিনটি অশুভ হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। ঠিকাদার এবং সরবরাহ ব্যবসায়ীদের সতর্ক ব্যবস্থা নিতে হবে। আর্থিকদিক ভালো যাবে না। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কর্ম পরিবেশ খুব একটা অনুকুল থাকবে না। চাকরি স্থানে সফলতার কারণে সমস্যার সৃষ্টি হতে পারে। কেউ কেউ আজ আপনার কাজ কর্মের ক্ষুত ধরার চেষ্টা করবে। গবেষকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। গবেষণার ব্যাপারে অন্যের পরামর্শ কাজে লাগতে পারে। রোমন্স ও বিনোদন শুভ।
মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ পারিবারিক পরিবেশ অনুকূল না থাকার সম্ভাবনাই বেশী। দাম্পত্য অশান্তির জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। কেউ আজ আপনাকে সহজে ভুল বুঝতে পারে। উপকৃত ব্যক্তিরাই ক্ষতির কারণ হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
