সংস্কৃতিসংবাদ

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ১৯:১৫
ভারতের সব্যসাচী পুরস্কার পেলেন রেজাউদ্দিন স্টালিন কবি রেজাউদ্দিন স্টালিন কবিতায় বিশেষ অবদানের জন্য এ বছর, ২০১৩ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান নজরুল একাডেমীর ‘কাজী সব্যসাচী পদক’ পেলেন। ইতিপূর্বে তিনি বাংলা একাডেমী পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, কলকাতা সাংস্কৃতিক সম্মাননা, খুলনা রাইটার্স ক্লাব পুরস্কার, ঢাকা সিটি কর্পোরেশন সাহিত্য পুরস্কারসহ অন্যান্য পুরস্কারে ভূষিত হয়েছেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির আমন্ত্রণে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে বক্তৃতা করেন। উপমহাদেশের প্রখ্যাত আবৃত্তিশিল্পী প্রদীপ ঘোষের কণ্ঠে আবৃত্তিমেলা প্রকাশ করেছে কবি রেজাউদ্দিন স্টালিনের ‘আবার একদিন বৃষ্টি হবে’ শীর্ষক অ্যালবাম। কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন ১৯৬২ সালের ২২ নভেম্বর যশোর জেলার নলভাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। বিজ্ঞানমনস্কতা পরাস্বপ্ন ও জাদুবাস্তবতার মিশেলে তিনি তৈরি করেছেন এক স্বতন্ত্র আধুনিক কাব্যভুবন। তাঁর মোট কাব্যগ্রন্থের সংখ্যা ৩৫টি। কবিসংসদ-এর কবি উত্সব ‘মুক্তিযুদ্ধের চেতনায় জেগে ওঠো বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে কবিদের সংগঠন কবিসংসদ বাংলাদেশ, ১৫ বছরে এসে আয়োজন করলো। কবিসংসদ কবি উত্সব ২০১৩। উত্সবে শীর্ষস্থানীয় পাঁচজন কবিকে কবিসংসদ কবিতা পুরষ্কার ও সংবর্ধনা প্রদান করা হয়। সম্মানিত কবিরা হলেন, কবি বেলাল চৌধুরী, কবি হেলাল হাফিজ, কবি কামাল চৌধুরী, কবি নাসির আহমেদ ও কবি আসলাম সানী। আজ জাতীয় প্রেসক্লাব ভিআইপি কনফারেন্স হলে আয়োজিত কবিসংসদের সভাপতি কবি রাজ আলীম এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, পরিকল্পনা সবিচ হেদায়েতুল্লাহ আল মামুন, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এছাড়া সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফিকুল হক দাদু ভাই, এনআরবি স্কলার্স পাবলিশার্স এর সিইও শামিম চৌধুরী, পাঞ্জেরী পাবলিকেশন্স এর ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক প্রমুখ। কবি ও কবিতাকে ভালবেসে সারাদেশ থেকে ৬৪টি জেলার কবিসংসদের কবি ও কবিতা কর্মীরা উপস্থিত থেকে উত্সব প্রাঙ্গন মুখরিত করে তোলে।