এইটুকু থাক

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ১৯:১৭
(সাভার ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে) এইটুকু থাক এই স্মৃতিচিহ্ন, রক্তের দাগ ছেঁড়া শাড়ির আঁচল, নাকফুল, খোঁপার কাটা নূপুর শোভিত পা, মেহেদি রাঙানো নখ ছিন্ন টুকরো হাত, এইটুকু থাক। এইটুকু থাক এই গভীর নিবিড় আলিঙ্গনের যুগল-জীবন ছবি বেঁচে থাকার আনন্দ নীল ধ্বনি, উজ্জ্বল চকচকে দৃঢ় মণি স্বপ্নের সাথে সাহসের বসবাস কামিজে আঁকা কারুকাজ, নকশি তোলা রুমাল প্রাণের নিত্য কলরব, অগণিত স্বপ্নের চাষ এইখানে থাক।