শোককুমারী

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ১৯:১৭
কালো কালো ছায়া দল বেঁধে হাঁটে—মানুষের পাশ দিয়ে ছায়ার পেছনে মানুষ হাঁটে মুদ্রার সড়ক পুনরুদ্ধারে... চারদিকে তুমুল প্রার্থনা—কংক্রিটের ব্যাসার্ধ বৃদ্ধি হবে সড়কে সড়কে, সড়ক উঠে যাবে জাদুঘরের উঠোনে; উঠোন জুড়ে গোল্লাছুট খেলবে অর্থবাজার। আবেগস্নাত চাঁদকুমারী কালো মেঘে ডুবে গেলে মুদ্রা চিনবে মানুষ? মানুষের পেছনে ছায়া—ছায়ার পেছনে ভুল—ভুলের পেছনে জীবন আর এই জীবনের অমীমাংসিত খণ্ড খণ্ড স্বপ্নভঙ্গের খতিয়ান যদি ভিজে যায়— শোককুমারীর প্রথম মাসিকের থোকাথোকা কালো রক্তান্ধকারে, শোককুমারী অনায়াসে সমাবেশ করবে—বুকের পাটাতন জুড়ে শোকে পাথর হয়ে যাবে আবেগস্নাত কয়েক লক্ষ মানুষ...