প্রকাশ : ০৪ জুলাই ২০১৩, ১৯:১৭আপডেট : ০৪ জুলাই ২০১৩, ১৯:১৭
স্বর্গ থেকে মৃত্যুকে সঙ্গম করে পালিয়েছি;
এবার জীবনের সঙ্গে শোব।
অথচ মর্তে এসে দেখি, আমি—
যার কাছে জবানবন্দী দেব
যার আঁচলে বাঁধব আমার
আয়ু খরচের হাত;
সে কোনো মর্তলোকে নেই।
রাগে আর লজ্জায়
ফের আমি স্বর্গের দিকে দৌড়াচ্ছি...