তুই এই বেলা আসবি তো?

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ১৯:১৮
তোর সাথে এই বেলা পদ্ম হবো পরের বেলা প্রজাপতি সন্ধ্যে হলে দূর পাহাড়ের মসৃণ পথে হেঁটে হেঁটে পথ হবো জড়িয়ে নেবো পায়ের পাতায় ঘাস আর সব জংলি ফুলের রেণু তুই খুঁজে নিস সব লাল নীল সোনাফুল আমি চুপি চুপি তোর সোনামুখ দেখে নেবো তুই এই বেলা আসবি তো?