নাম: ডা. জাকির নায়েকের সেরা লেকচার
অনুবাদ: জাকির হোসাইন আজাদী
প্রকাশ: অমর একুশে গ্রন্থমেলা
প্রকাশনায়: মিজান পাবলিশার্স- ৩৮/৪, বাংলাবাজার, তৃতীয় তলা, ঢাকা-১১০০
প্রকাশক: লায়ন আ.ন.ম মিজানুর রহমান পাটওয়ারী পিএমজেএফ
প্রচ্ছদ: রফিকুল ইসলাম
মূল্য: ১৫০ টাকা মাত্র
ড. জাকির নায়েক বর্তমান বিশ্বে সাড়া জাগানো ইসলামী চিন্তাবিদ। তিনি পবিত্র কুরআন-হাদীস ও অন্যান্য ধর্মগ্রন্থের আলোকে ইসলামী শরীয়তের যে কোনো চ্যালেঞ্জিং প্রশ্নের উত্তর গ্রহণযোগ্যভাবে উপস্থাপনের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি বর্তমানে পিস টিভির মাধ্যমে ইসলামের কালজয়ী আদর্শের মহিমা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার কাজে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পিস টিভি ইংরেজীর পাশাপাশি বাংলা চ্যানেলও চালু করেছেন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো বর্তমান বিশ্বে ইলেক্ট্রনিক্স মিডিয়ায় যেখানে বিজ্ঞাপন ছাড়া টিভি চ্যানেল চালানোর বিষয়ে কল্পনাই করা যায় না। সেখানে তিনি সম্পূর্ণ বিজ্ঞাপনবিহীন দু’টি ইন্টারন্যাশনাল টিভি চ্যানেল সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করে চলেছেন। যা ইসলাম ও মুসলমানদের জন্য একটি অতুলনীয় দৃষ্টান্ত বটে। সবচেয়ে বড় কথা হলো- আজ যেখানে ইসলামের নামে অনেক শিরক বিদআতে সয়লাব। সেখানে তিনি সম্পূর্ণরূপে কুরআন ও সহীহ হাদীস অনুসরণ করে বিশ্ব মানবতার কাছে আলোর পথের দিশা দানে ব্রতী হয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন MBBS ডাক্তার। কিন্তু তিনি বর্তমানে ধর্মকে তাঁর জীবনের সাথে ওতপ্রোতভাবে বিজড়িত করে নিয়েছেন। তিনি হিন্দু ধর্মের প্রধান রবিশংকরের সঙ্গে একই মঞ্চে শান্তির বানী উচ্চারণ করেছেন। তারপর খ্রীষ্ট ধর্মের প্রধান পোপের সঙ্গেও আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি প্রায় সকল ধর্মের ধর্মীয় গ্রন্থগুলির মৌলিক দিকগুলি রপ্ত করতে সক্ষম হয়েছেন। যা তার বক্তৃতায় সাবলীলভাবে ফুটে ওঠে। তার সঙ্গে যেকোনো ধর্মের মানুষ কথা বললে তার কথায় প্রভাবিত না হয়ে পারেন না। এখন মুসলিম-অমুসলিম সবার কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজনও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তিনি অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন। তার মধ্য থেকে এই গ্রন্থে দৈনন্দিন জীবনে অতীব প্রয়োজনীয় কিছু প্রশ্নোত্তর সন্নিবেশিত করা হয়েছে। যার মাধ্যমে মুসলিম নারী-পুরুষ নির্বিশেষে সকল জনসাধারণ এক অপরিসীম উপকার প্রাপ্ত হবেন। আমরা গ্রন্থটির বহুল প্রচার কামনা করছি।
— হোসাইন আল খালদুন
