এ সময়ের ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় ও সেরা অভিনেতা হিসেবে এখন জাহিদ হাসানকেই আখ্যায়িত করা হয়। বিশেষ করে গত বেশ ক’বছর ধরে তার ‘আরমান ভাই’ চরিত্রটি বেশ জনপ্রিয় এবং আলোচিত হয়ে উঠেছে। তাই তার অভিনীত প্রতিটি প্রোডাকশনের আয়োজনও থাকে দেশ সেরা আয়োজনের মতোই। সেই ধারাবাহিকতায় এবার জাহিদ হাসান সফর করলেন হাতির পিঠে চড়ে। নবাব টিপু সুলতানের চরিত্রে অভিনয়ের প্রয়োজনেই নবাবের বেশে হাতির পিঠে উঠতে হয় তাকে। গত বুধবার গাজীপুরের খতিব খামার বাড়িতে এই হাতির পিঠে চড়ার দৃশ্যায়ন হয়।
