প্রেমিকার জন্য বাড়ি খুঁজলেন সালমান

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২০:১৩
রোমানিয়া টিভি অভিনেত্রী ইলুলিয়া ভেঞ্চারের সঙ্গে সালমান খানের প্রেম, এই বিষয়টি মিডিয়াতে প্রকাশ হওয়ার পর থেকেই সালমান খান সাংবাদিকদের থেকে খানিকটা দূরত্ব বজায় রাখছেন। তারপরও বেরিয়ে আসছে নানা তথ্য, দীর্ঘদিন ধরেই ইলুলিয়া ভারতে অবস্থান করছেন। এবার স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করলেন সালমান খান। বান্দ্রার কার্টার রোডের যেই অ্যাপার্টমেন্টে সালমান খান ও তার পরিবার থাকছেন ঠিক একই অ্যাপার্টমেন্টে ইলুলিয়ার জন্য ফ্ল্যাটর ব্যবস্থা করে দিলেন সালমান খান। উল্লেখ্য, সালমান খান তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের জন্যও বাসা খুঁজে দিয়েছিলেন।