আসছে ঈদের জন্য নির্মিত হলো টেলিছবি ‘বাজি’। এতে কণ্ঠশিল্পী আগুন হোটেল বয়ের চরিত্রে অভিনয় করেছেন। প্রভাত আহমেদের রচনা ও সুজন বড়ুয়ার পরিচালনায় এই টেলিছবিতে আরও অভিনয় করেছেন তুষার খান, তাজিন আহমেদ, তুষার মাহমুদ, কামরুল বাহার, অনন্যা প্রমুখ। নিজের চরিত্র প্রসঙ্গে আগুন বলেন, ‘এখানে আমি হোটেল বয় চরিত্রে অভিনয় করেছি। আমার প্রেমিকাকে পাওয়ার জন্য আমি বাজি ধরি। এ থেকেই এর নামকরণ। আসছে ঈদে এটি প্রচার হবে।’
