দীর্ঘদিন পর টিভি অনুষ্ঠানে হাসান

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২০:৩৩
দীর্ঘ প্রায় দুই বছর পর জনপ্রিয় ব্যান্ড তারকা হাসান টিভি অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘আমার আমি’র এবারের পর্বের শুটিংয়ে অংশ নেন তিনি। হাসান প্রায় দুই বছর আগে একুশে টেলিভিশনের জনপ্রিয় সেলিব্রেটি শো ‘মিডিয়া গসিপ’-এ অংশ নিয়েছিলেন। এরপর আবার নিজের মিউজিকের মাঝে এতটাই ব্যস্ত সময় কাটিয়েছেন যে কোনো টিভি লাইভের জন্যও খুব একটা সময় বের করতে পারেননি। এবারে বাংলাভিশনের পর্বে হাসানের পাশাপাশি আরও অংশ নিয়েছেন বাপ্পা মজুমদার। রুমানা মালিক মুনমুনের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আগামীকাল রাত ৯টা ৫ মিনিটে। অনুষ্ঠানের নিজের বর্তমান ব্যস্ততাসহ সংগীত জীবনের জানা-অজানা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছেন এই দুই শিল্পী।