‘মুগ্ধতা’-এর প্রকাশনা উত্সব

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২০:৩৩
প্রবাসী কণ্ঠশিল্পী তারেক ও সেরাকণ্ঠ তারকা নদীর প্রথম একক অ্যালবাম ও মিউজিক ভিডিওর প্রকাশনা উত্সব গত মঙ্গলবার গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এই প্রকাশনা উত্সবে অংশগ্রহণ করেন—আসিফ আকবর, বিপ্লব, হাবিব ওয়াহিদ, ফুয়াদ, শওকত আলী ইমন, নির্ঝর, শফিক তুহিন, আফরিন জেসিকা, প্রদীপ সাহা, জাহিদ আকবর, রাজেশ, মারুফ, সুশীল কুমার, সান্তনু ও সংগীতার কর্ণধার সেলিম খানসহ অনেকে।