পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম মানিকপীরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ১৯ তম শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে মানিকপীর ফাজিল মাদ্রাসা মাঠে সুধী সমাবেশে এ ব্যাংক শাখার উদ্বোধন করেন পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। এসময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মো.হাবিবুর রহমান,পঞ্চগড় জোনাল ব্যবস্থাপক বীরন্দ্রনাথ রায়, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান সুজা প্রমুখ বক্তব্য রাখেন।
