কচি-কাঁচার মেলায় আনন্দানুষ্ঠান

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২২:০৮
বিশিষ্ট অর্থনীতিবীদ ও ব্যাংকার এবং কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ এর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় এক আনন্দানুষ্ঠান ও আড্ডার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে শিশুরা তাঁদের প্রিয় খালেদভাইকে গানে গানে জন্মদিনের শুভেচ্ছা জানায়। যেসব ভাইবোন এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে খোন্দকার ইব্রাহিম খালেদ তাদের পুরস্কৃত করেন। -প্রেস বিজ্ঞপ্তি