সদরঘাট-গাবতলী নৌ রুটে ফের ওয়াটার বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। বৃহস্পতিবার গাবতলী ওয়াটার বাস ল্যান্ডিং স্টেশনে এ সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
জানা যায়, ঢাকা থেকে গাবতলী নৌপথে নতুন চারটি ও আগের দুটি মিলিয়ে মোট ছয়টি ওয়াটার বাস নামানো হয়েছে। এ বাসগুলো প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক ঘণ্টা পর পর ছেড়ে যাবে। গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। যাত্রাপথে এক স্টেশন থেকে অন্য স্টেশনের ভাড়া ১৫ টাকা।
