হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে বেড়ী বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসী বুধবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করেন। এলাকাবাসীর অভিযোগ, বেড়ী বাঁধ না থাকায় গত ২৪ জুন পূর্ণিমার জোয়ারে উক্ত ইউনিয়নের অধিকাংশ এলাকা ৫-৬ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়। এতে এলাকাবাসীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই এলাকার বাসিন্দার অভিযোগ করেন, বেড়ী বাঁধ নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ করা হলেও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ঠিকাদারের বনিবনা না হওয়ায় বেড়ী বাঁধ নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ফলে এলাকাবাসী এ বর্ষায় জলোচ্ছ্বাসের হুমকির সম্মুখীন।
