নাইক্ষ্যংছড়িতে বৃক্ষ রোপণ

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২২:১৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়ন সীমান্তের বিওপি এলাকায় ৫ হাজার বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধী গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার ব্যাটালিয়ন সদর দপ্তরে বৃক্ষ রোপণের মধ্যদিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মেহেদী হাসান। এসময় তিনি সদর দফতর এলাকায় একটি বৃক্ষ রোপণ করেন। এছাড়াও ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহুল আমিন ও মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মীর হাসান মো: মোসলেম একটি করে গাছ রোপণ করেন। এসময় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি নুরুল আলম সাঈদ, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার নয়ন ও ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।