প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২০১৩ সালের ১ জানুয়ারি হতে জগন্নাথপুর উপজেলার ৩১টি এমপিওভুক্ত রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে। বিদ্যালয়গুলোতে ১১৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এখন থেকে তারা সকলেই সরকারি চাকরির সুফল পাবেন। বিদ্যালয়গুলো হচ্ছে: উত্তর জগন্নাথপুর রেজি. প্রাথমিক বিদ্যালয়, ইকড়ছই রেজি. প্রা. বিদ্যালয়, আব্দুল জব্বার রেজি. প্রা. বিদ্যালয়, পশ্চিম ভবানীপুর রেজি. প্রা. বিদ্যালয়, হাজি আব্দুর রশিদ রেজি. প্রা. বিদ্যালয়, সনুয়াখাই রেজি. প্রা. বিদ্যালয়, খালিশাপাড়া সমসু মিয়া রেজি. প্রা. বিদ্যালয়, গোতগাঁও রেজি. প্রা. বিদ্যালয়, সমধল রেজি. প্রা. বিদ্যালয়, আমড়াতৈল-নাছিরপুর রেজি. প্রা. বিদ্যালয়, রতিয়ারপাড়া বাদশা মিয়া রেজি. প্রা. বিদ্যালয়, ওয়ারিদ উল্লা রেজি. প্রা. বিদ্যালয়, সোনাতলা রেজি. প্রা. বিদ্যালয়, অনন্ত গোলাম আলী রেজি. প্রা. বিদ্যালয়, দাওরাই রেজি. প্রা.বিদ্যালয়, পূর্ব টিয়ারগাঁও রেজি. প্রা. বিদ্যালয়, অনুছন্দ রেজি. প্রা. বিদ্যালয়, হিজলা রেজি. প্রা. বিদ্যালয়, চানপুর-সাতহাল রেজি. প্রা. বিদ্যালয়, নতুন কসবা রেজি. প্রা. বিদ্যালয়, সালদিঘা রেজি. প্রা. বিদ্যালয়, হাজি রফিক মিয়া রেজি. প্রা. বিদ্যালয়, হাজি নৌশা মিয়া রেজি. প্রা. বিদ্যালয়, উত্তর গড়গড়ি রেজি. প্রা. বিদ্যালয়, কামনিপুর রেজি. প্রা. বিদ্যালয়, বালিকান্দি রেজি. প্রা. বিদ্যালয়, ছৈদপুর রেজি. প্রা. বিদ্যালয়, বাঘময়না আটহাল রেজি. প্রা. বিদ্যালয়, আটঘর রেজি. প্রা. বিদ্যালয়, পাইকপাড়া রেজি. প্রা. বিদ্যালয়, বাংলাবাজার রেজি. প্রা. বিদ্যালয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন জানান, মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ উপজেলার ৩১টি রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছে। বিদ্যালয়গুলোর শিক্ষকরা সরকারের এ পদক্ষেপ অত্যন্ত খুশি।
