কুমিল্লা চান্দিনা উপজেলার নাওতলা ইসলামীয়া আলিম মাদ্রাসায় দরস ও নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
বুধবার উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা ইসলামীয়া আলিম মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে প্রবীণ শিক্ষার্থীরা বরণ করে নেয়।
