জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার উদ্যোগে গতকাল বুধবার বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মেয়র বেলাল আহম্মেদের নেতৃত্বে র্যালিটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।