বিয়ানীবাজারে ছাত্রলীগের বিরুদ্ধে এসল্ট মামলা

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২২:১৮
বিয়ানীবাজার সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার ছাত্রলীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে সংঘর্ষে জড়িত ছাত্রলীগের বিবদমান জামাল গ্রুপ ও প্রপার গ্রুপের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ দুই গ্রুপের কোন ছাত্রলীগ নেতাকে আটক করতে পারেনি। থানার ওসি জানান, চিহ্নিত সন্ত্রাসী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার বিয়ানীবাজার সরকারি কলেজে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের জামাল ও প্রপার গ্রুপের মধ্যে সংঘর্ষে পৌরশহরের ব্যবসায়ী, পথচারীসহ ৩০ জন আহত হন।