গোপালগঞ্জে থ্রিহুইলার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক প্রকৌশলী মফিজুর রহমান (৪২) নিহত ও আহত হয়েছেন ফিজিক্যাল বিভাগের শিক্ষক শাহাদত্ হোসেন (৪০)। নিহত প্রকৌশলী মফিজুর রহমান পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড টেকনলজি বিভাগের প্রধান ও যশোর জেলার মনিরামপুর উপজেলার হালুয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদার জানান, বুধবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর হরিদাসপুর ব্রিজের কাছে থ্রিহুইলার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক প্রকৌশলী মফিজুর রহমান ও শাহাদত্ হোসেন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় প্রকৌশলী মফিজুর রহমানকে প্রথমে গোপালগঞ্জ ও পরে খুলনা গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৮টায় তিনি মার যান।
