দাউদকান্দিতে মার্কেট নির্মাণের উদ্যোগ

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২২:২০
দাউদকান্দি সদরে একটি পৌরমার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। দাউদকান্দি পৌরসভার বাজেট ঘোষণাকালে পৌর মেয়র নাছির উদ্দীন আহম্মেদ এবং কাউন্সিলরগণ বলেন, এই পৌরসভার ১৬৭নং জয়পুর মৌজার খাস খতিয়ানভুক্ত ২৯ এবং ২নং দাগে পৌর মার্কেট নির্মাণের জন্য জেলা প্রশাসকের নিকট ৫০ শতাংশ জায়গা বরাদ্দ চাওয়া হয়েছে। মার্কেট নির্মাণ করা গেলে বেকারদের কর্মসংস্থান, ক্রেতা-বিক্রেতাদের সুবিধা এবং পৌরসভার আয় বৃদ্ধি পাবে বলে তারা জানান। উল্লেখ্য, ব্যক্তি উদ্যোগে বেশ কিছু মার্কেট নির্মাণ করা হলেও দাউদকান্দি পৌরসভা কর্তৃপক্ষের নিজস্ব কোন মার্কেট নেই।