নান্দাইল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনোয়ার হোসেন ও সদস্য রাকিব আকন্দকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত ভোরে নান্দাইল পৌর শহর এলাকার ডাকবাংলোর সামনে থেকে থানা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান বেশ কিছু পোস্টারসহ তাদেরকে গ্রেফতার করেছে। তাদেরকে বৃহস্পতিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
