জেলার সকল রুটে নিরাপত্তার দাবিতে গত বুধবার শুরু হওয়া অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। ১৮টি সংগঠনের সমর্থনে খাগড়াছড়ির পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ পরিবহন ধর্মঘটের আহ্বান করে। জেলার আন্ত:উপজেলা সড়ক ও দূরপাল্লার সড়কের ১২টি রুটে গত দুইদিন ধরে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে শত শত যাত্রী আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছে।
