বরিশাল সিটি কর্পোরেশনের দুই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:১৭
বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট ও হিসাব রক্ষক মশিউর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম জামালকে স্ট্যান্ড রিলিজ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন শাখার এ সংক্রান্ত একটি আদেশ সিটি কর্পোরেশনে পৌঁছায়। ঐ আদেশে স্ট্যান্ড রিলিজ হওয়া ওই দুই কর্মকর্তাকে ৭ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। তবে তাদের বদলির কোন কারণ উল্লেখ করা হয়নি। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস দুই কর্মকর্তার বদলির আদেশ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, বদলির এ ঘটনা স্বাভাবিক। মন্ত্রণালয় কাজের স্বার্থে যে কাউকে বদলি করতে পারে।