নরসিংদী স্কলাস্টিকা মডেল কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আসাদুজ্জামান। কলেজের চেয়ারম্যান মো. সোলায়মান খান মাসুমের সভাপতিত্বে অন্যদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাহউদ্দিন ভুঁইয়া ইরান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আলমি, প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, কলেজের অধ্যক্ষ মো. সাহিদুল বাহার খান, পরিচালক আশেক মাহমুদ খান, সমাজসেবক আব্দুর রশিদ ইলু, পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক চৌধুরী, দক্ষিণ মির্জানগর আছমতেরনেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরুজ মিয়া, মরজাল কেএমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদোজ্জামান সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এর আগে দুপুরে স্কলাস্টিকা মডেল কলেজ হতে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও অতিথিবৃন্দের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
