বেলকুচিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রামে দফায় দফায় সংঘর্ষ চলছে। গত শুক্রবার বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার মধ্যে ফুটবল খেলা চলাকালিন কলাগাছী গ্রামের কয়েকটি ছেলে স্কুলের টিনের ঘরের চালে উঠলে দপ্তরি আব্দুল হান্নান তাদের নামিয়ে দেয়। এসময় দপ্তরির সাথে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরের দিন শনিবার ধুকুরিয়াবেড়ার লোকজন উপজেলা সদরে যাওয়ার সময় কলাগাছী গ্রামের লোকজন তাদের হামলা করলে উভয়ের মধ্যে সংঘর্েষ ৭ জন আহত হয় এদের মধ্যে কলাগাছী গ্রামের আব্দুল মমিনের অবস্থা আশঙ্কাজনক। পরের দিন রবি ও সোমবার আবার ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। মঙ্গলবার বিকেলে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের ৫ জন আহত হয়। বুধরার দুপুরে আবার সংঘর্ষ বাধলে উভয়পক্ষে ৪ জন আহত হয়।
