সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁওয়ে প্রায় সাড়ে পাঁচ একর জমির উপর জমিদার বাড়ি অযত্ন-অবহেলা ও সংরক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রাচীন পুরাকীর্তির অন্যতম নিদর্শন হিসেবে পরিচিত এ বাড়িটি। ভ্রমণ পিপাসুদের মনের খোরাক হয়ে আনন্দ দিয়ে আসছে। সংরক্ষণের অভাবে বাড়িটি তার জৌলুস হারাতে বসেছে। ইতিমধ্যে উপজেলার মজিদপুর জমিদার বাড়ি ও কামারখাল জমিদার বাড়ির অস্তিত্ব বিলীন হয়ে গেছে।
জমিদার বাড়িটি নয়নাভিরাম সৌন্দর্যমণ্ডিত বিশাল অট্টালিকা। এ বাড়িতে রয়েছে দুইটি বিশাল শান বাঁধানো দীঘি, একটি সুন্দর কাছারিঘর, যেখানে জমিদার বাবু প্রজাদের বিচার কাজ পরিচালনা করতেন। একটি কারাগার যেখানে সাজাপ্রাপ্ত কয়েদিদের রাখা হতো।
এলাকাবাসী জানান, প্রায় দেড়শ বছর পূর্বে জমিদারী শাসনামলের পতন ঘটে। ১৯৭১ সালে যুদ্ধের সময় জমিদারগণ ভারতে চলে যান।
