সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:১৯
পিরোজপুরে অর্পিতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন পিরোজপুর অফিস \ সদর উপজেলার শারিকতলা গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রী অর্পিতাকে ধর্ষণ শেষে হত্যা প্রতিবাদ ও ঘাতকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। বুধবার শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কে জেলা মহিলা পরিষদের উদ্যোগে এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাংবাদিক খালিদ আবু, শফিউল হক মিঠু, শিরিনা আফরোজ, মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডল, হেলেনা রফিক, খালেদা আক্তার, সুপ্র সম্পাদক মইনুল আহসান, তপন দাস প্রমুখ। ত্রিশালে মেয়রের মতবিনিময় ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ত্রিশালে কাঠাল ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে গতকাল জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়রের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফাতেমানগর রেলস্টেশন প্রাঙ্গণে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি এবিএম আনিছুজ্জামান। রাজবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন রাজবাড়ী প্রতিনিধি \ বুধবার বিকালে রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দানের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বাঞ্ছারামপুর কলেজে উপবৃত্তির টাকা বিতরণ বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অডিটরিয়াম কক্ষে বুধবার ডিগ্রী প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের ছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুগ্মসচিব মোঃ সিরাজুল ইসলাম ১০১ জন ছাত্রীর মধ্যে ২ লাখ ৯৪ হাজার ৯ শ’ টাকা বিতরণ করেন । বড়াইগ্রামে একসঙ্গে তিন সন্তান বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বুধবার একসঙ্গে তিনটি কন্যাসন্তান প্রসব করেছেন শিল্পী খাতুন (২৫) নামে এক মা। শিল্পী খাতুন উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা জোনাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিমের স্ত্রী। বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে শিল্পী খাতুনের সিজারিয়ান অপারেশন হয়। বর্তমানে মা ও তিন কন্যার সবাই সুস্থ আছেন। এ ঘটনায় এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মান্দায় বৃক্ষ মেলা উদ্বোধন মান্দা (নওগাঁ) থেকে সংবাদদাতা \ নওগাঁর মান্দায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৩ দিনব্যাপী বৃক্ষ মেলা গতকাল বুধবার উপজেলা পরিষদ মাঠে শুরু হয়েছে। মোবাইলে বৃক্ষ মেলার উদ্বোধন করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাঃ ইমাজউদ্দিন প্রামানিক এমপি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. ইকরামূল বারী টিপু ও উপজেলা নির্বাহী অফিসার কাওসার জাহান। রানিশংকৈলে নারী উন্নয়ন ফোরামের কর্মশালা রানিশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ঠাকুরগাওয়ের রানিশংকৈল উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহযোগিতায় বুধবার নারী উন্নয়ন ফোরাম গঠনের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনও এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সইদুল হক। কালীগঞ্জে সিমেন্ট ডিলারদের পুনর্মিলনী কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা \ কালীগঞ্জে বুধবার নলডাঙ্গা ভুষন পাইলট মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে সেভেন রিং সিমেন্টের তিন জেলা ঝিনাইদহ, মাগুরা এবং যশোর জেলার ডিলারদের বার্ষিক পুনর্মিলনী উত্সব অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফরিদউদ্দিন। প্রধান অতিথি ছিলেন সেভেন রিং কোম্পানীর জেনারেল ম্যানেজার মার্কেটিং এবং বিতরণ বিভাগের আসাদুল হক সুফিয়ান। কমলগঞ্জে কৃষক সংগ্রাম সমিতির সভা কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা \ জনজীবনে সমস্যা সংকটের প্রেক্ষিতে ধানের ন্যায্য মূল্য, পাটের নির্ধারিত মূল্যের দাবি, ভূমিহীন গরিব কৃষকদের কাজ প্রদান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ৭ দফার দাবি বাস্তবায়নে কৃষক আন্দোলন গড়ে তোলার দাবিতে কমলগঞ্জে কৃষক সংগ্রাম সমিতির সভা বুধবার শমশেরনগরস্থ কৃষক সংগ্রাম সমিতির জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে হয়। কৃষক নেতা অমলেশ শর্ম্মার সঞ্চালনায় জেলা শাখার সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে সভায় গণবিরোধী বাজেটের স্বরূপ উম্মোচন এবং টিকফা চুক্তি বাস্তবায়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মহাদেবপুরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ বুধবার মহাদেবপুরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর। চাটমোহরে ফলদ বৃক্ষমেলা চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা বৃহস্পতিবার শেষ হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক এবিএম মোস্তাফিজার রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। মধুখালীতে সাংবাদিকদের সাথে অভিজ্ঞতা বিনিময় মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ বৃহস্পতিবার দুপুরে মধুখালী উপজেলার ব্র্যাক পরিবর্তিত জীবনের সন্ধানে (পজীসন) কর্মসূচির আয়োজনে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি ডিভিশন ব্র্যাকের আওতায় তাদের নিজস্ব কার্যালয়ে নারীর প্রতি সকল ধরনের নির্যাতন, যৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন বিষয়ে ‘সাংবাদিকদের সংগে অভিজ্ঞতা বিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। আলোচনা করেন ব্র্যাক মধুখালীর পজীসন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট এস. এম সারোয়ার হোসাইন, শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান সাংবাদিক এ, কে, এম ইলিয়াস সিদ্দিকী, আকরাম খান, শাহ্ মো. ফারুক হোসেন, মো. নজরুল ইসলাম, কাজল বসু, জহুরুল হক প্রমুখ। কয়রায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন কয়রা (খুলনা) সংবাদদাতা \ কয়রা উপজেলা প্রশাসন, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার। উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর খুলনা বিভাগের উপপরিচালক কৃষিবীদ আঃ আজিজ। হোমনায় শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা উপজেলার শতভাগ মাধ্যমিক স্কুলের মাল্টিমিডিয়া ক্লাস রুম উদ্বোধন ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি বিষয়ে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধানদের সাথে কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়ার মতবিনিময় সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনও মো. হেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জহিরুল হক, ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা, শেফালী বেগম, ওসি আসলাম সিকদার, অধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আমিন প্রমুূখ। কাউখালীতে ‘নারীর উন্নয়ন ফোরাম’ বিষয়ক কর্মশালা কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা\ কাউখালীতে বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট-এর আওতায় ও কাউখালী উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সমন্বয়ে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বরিশাল বিভাগের পরিচালক প্রণয় কান্তি বিশ্বাস, বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম, আহসান কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, ইউএনডিপি’র বিভাগীয় ফ্যাসিলেটর অসীম কুমার সাহা প্রমুখ। কোটচাঁদপুর জামায়াতের ৯ জন নেতাকর্মী গ্রেপ্তার ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী তাজুল ইসলামসহ ৯ জামায়াত-শিবির নেতা-কর্মীকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তারা জামিনে মুক্ত হয়ে জেলখানা থেকে ছাড়া পাওয়ার পর পুলিশ তাদের আবার গ্রেপ্তার করেছে। ফরিদপুরে ক্যাবের মতবিনিময় সভা ফরিদপুর প্রতিনিধি \ রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় এবং ভেজাল মুক্ত রাখার লক্ষ্যে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব ফরিদপুর এর উদ্যোগে বুধবার স্থানীয় সমবায় ব্যাংক সভাকক্ষে মতবিনিময় সভা হয়েছে। ক্যাব ফরিদপুর-এর সভাপতি মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কুমার বসাক এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বাজার কর্মকর্তা মোঃ সাহাদাত হোসেন ও জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আলমগীর ফকির। কালীগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা \ কালীগঞ্জে ভাদঘরা দয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার সেনাবাহিনীর যশোর অঞ্চলের ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্স নামক মেডিক্যাল ইউনিট ডাঃ লেঃ কর্নেল মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে গত ২৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ৪ জন মেডিক্যাল অফিসার এবং ৬০ জন চিকিত্সা সহকারী দৈনন্দিন সামরিক প্রশিক্ষণের পাশাপাশি অত্র অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ইউরিন টেস্ট, উচ্চতা ও ওজন পরীক্ষা সহ অত্র অঞ্চলের মানুষের চিকিত্সা সেবা প্রদান ও ফ্রি ওষুধ এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন। প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল মোঃ সফিকুর রহমান।