মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:২০
সৈয়দ মোহাম্মদ মুনতাসির ইউসুফ আগামীকাল ৬ জুলাই সাংবাদিক সৈয়দ আখতার ইউসুফের কনিষ্ঠ পুত্র প্রয়াত তরুণ ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মুনতাসির ইউসুফ-এর চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ঐদিন বাদ আছর আজিমপুর পুরাতন কবরস্থান মসজিদে পবিত্র কোরানখানি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। মাহফিলে শরীক হওয়ার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। মোহাম্মদ আনসার আলী আইনজীবী ও বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ছাত্রাবস্থায় তিনি ভাষা আন্দোলনে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সক্রিয় নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীস্থ মরহুমের কবর প্রাঙ্গণে এবং নওগাঁও গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল, আলোচনাসভা, কোরানখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এ কে এম শামসুল হুদা স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সাবেক ভিপি ও ভাষা সংগ্রামী ডা. এ কে এম শামসুল হুদার আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে কোরানখানি, মিলাদ মাহফিল এবং এতিমখানায় বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।