সোহরাব রহমান খান
অ্যামেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ও ঢাকা ক্লাবের সম্মানিত সদস্য সোহরাব রহমান খান (৩৮) হূদরোগে আক্রান্ত হয়ে গত ২০ জুন নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, ঢাকা ক্লাবের স্থায়ী সদস্য ওবায়দুর রহমান খান মরহুমের বাবা।
এস এম রফিক
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের মরহুম সোনা মিয়া সাহেবের ৬ষ্ঠ পুত্র এস এম রফিক (৫৪) গত বুধবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ৪ ভাইসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
ইকরামুল হক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বীরহলি নিবাসী ও গণপরিষদের সাবেক সদস্য আলহাজ্ব ইকরামুল হক (৭০) বার্ধক্যজনিত কারণে গত বুধবার বীরহলির নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .....রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৬ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
