প্রধানমন্ত্রী লন্ডন পৌঁছেছেন

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য (ইউকে) ও পূর্ব ইউরোপীয় বেলারুশ প্রজাতন্ত্রে সপ্তাহব্যাপী সরকারি সফরের উদ্দেশ্যে গতকাল লন্ডনে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট গতকাল স্থানীয় সময় বিকাল আড়াইটায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস, তার স্ত্রী এবং হাইকমিশনের সিনিয়র কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। হিথ্রো থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল হিলটনে নিয়ে যাওয়া হয়। যুক্তরাজ্য সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।