মালয়েশিয়া যাত্রার সময় টেকনাফে আটক ১৩

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:২৩
সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় টেকনাফে ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার ভোরে শাহপরীর দ্বীপ বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেটি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ব্যাপারে টেকনাাফ-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানিয়েছেন, আটক ব্যক্তিদের থানায় সোর্পদ করে তিন দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।