নগরীতে কামাল হোসেন বাদশা (৩২) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি নগরীর আকবর শাহ থানাধীন আকবর শাহ মাজারের পাশে একটি ওয়ার্কশপের মালিক ছিলেন। বুধবার গভীর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ওয়ার্কশপের টিনের চাল কেটে তাকে খুন করে। বৃহস্পতিবার সকালে ওয়ার্কশপের অন্যান্য কর্মচারি কাজে এসে দরজা বন্ধ দেখতে পায়। এসময় তারা দরজা ধাক্কাধাক্কি করে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ কামাল হোসেনের মৃতদেহ উদ্ধার করে। তার শরীরের তিনটি স্থানে ছুরিকাঘাত রয়েছে বলে পুলিশ জানায়। আকবর শাহ থানায় মামলা হয়েছে।
