অভিযোগ গঠনের আদেশ ৪ আগস্ট

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:২৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শেষে আদেশের জন্য আগামী ৪ আগস্ট ধার্য করেছে আদালত। মামলায় আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ দিন ধার্য করেন। শুনানি চলাকালে সকল আসামি আদালতে উপস্থিত ছিল। তারা সবাই ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রলীগের কর্মী।