রানা প্লাজায় আহতদের চিকিত্সায় জাবি’র প্রাক্তন শিক্ষার্থীদের অর্থ সহায়তা

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২৩:৩৩
সাভারের রানা প্লাজার ভবন ধসে আহতদের চিকিত্সা সহায়তায় ১ লাখ ৮০ হাজার টাকা প্রদান করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাক্তন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার অনুদানের চেক সাভার পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা সমন্বয়কারী ভেলরি টেইলরের হাতে তুলে দেন। এ অনুদানের অর্থ রানা প্লাজায় আহত হয়ে সিআরপিতে চিকিত্সাধীনদের জন্য ব্যয় করা হবে।