নোয়াখালীতে ইউনিয়ন পরিষদের বাজেট সভা

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ১৮:০৯
গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ২২ জুন সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০১৩-২০১৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান নুরুল আমিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৪৫ লাখ ৩৫ হাজার, ১৭৫ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থিত এলাকাবাসীর সম্মুখে উপস্থাপন করা হয়। উক্ত বাজেটের আলোকে মতবিনিময় পর্বে বক্তব্য রাখেন ইউনিয়ন কমিটির সভাপতি ডাঃ ওয়াজী উল্যা, সদস্য জিয়াউল হক, ইউপি মেম্বার মোঃ কলিম উদ্দিন, ওমর ফারুক, গ্যাট’র প্রোগ্রাম কোর্ডিনেটর অসীম কুমার বক্সী, মনিটরিং অফিসার মাসুদ রানা, থানা ম্যানেজার ফেরদৌসী বেগম প্রমুখ।