গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা কৈননীয়ার ফুড সিকিউরিটি প্রোগ্রামের আওতায় দুস্থ মহিলাদের প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের হলরুমে কান্দি ও রাধাগঞ্জ ইউনিয়নের ২৫ জন দুস্থ মহিলার মাঝে ১০টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।